বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিলের লিজের টাকা চাওয়ায় জমির মালিকদের বাড়িঘরে হামলা

রাজশাহীর বাগমারায় বাড়িঘরে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ। ছবি : কালবেলা
রাজশাহীর বাগমারায় বাড়িঘরে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ। ছবি : কালবেলা

রাজশাহীর বাগমারায় বাড়িঘরে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে মৎস্য চাষিদের বিরুদ্ধে। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের সাইধাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, উপজেলার নরদাশ ইউনিয়নের যশোর বিলে স্থানীয়দের জমি রয়েছে। স্থানীয় জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে আবু জাফর নামের একজন মাছ চাষ করে আসছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকার প্রভাবশালী বিএনপি ও জামায়াতের লোকজন বিলটির দখল নিয়ে মাছ চাষ শুরু করেন। তারা জমির মালিকদের লিজের টাকা না দিয়ে মাছ ধরার পাঁয়তারা শুরু করেন।

জমির মালিকরা মাছ চাষিদের কাছে জমির টাকা দাবি করেন। এর জেরে রোববার রাত ৯টার দিকে জমির মালিকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জমির মালিক সাইধাড়া বাসিন্দা সুশীল চন্দ্র দেবনাথ, আব্দুল জব্বার, আব্দুল মান্নানসহ কয়েকজন বলেন, আমাদের যশোর বিলে কিছু জমিজমা আছে। কিন্তু আমাদের টাকা পরিশোধ না করে নানাভাবে টালবাহানা, হয়রানি করছে বিল কমিটি।

লিজের টাকা চাইলে তারা সুপরিকল্পিতভাবে বহিরাগতসহ গ্রামের কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারী বাড়িঘরে হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করে। হামলার সময় বৈদ্যুতিক মিটার, বিশুদ্ধ পানির মোটর, দরজা-জানালা, বসতবাড়ির প্রাচীর, টিনের চালা ভাঙচুর করা হয়। এমনকি আলুক্ষেতও নষ্ট করে ফেলে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার রহমান বাচ্চুর ইন্ধনে সরাসরি হামলায় অংশগ্রহণ করেন আজিজুর রহমান, আব্দুল জব্বার সেকেন আলী, লেকেন আলী, মোজাহার আলী, মোজাফফর হোসেন, আব্দুর রাজ্জাকসহ ২৫ থেকে ৩০ জন। হামলায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন। তিনি অসুস্থ রয়েছেন বলেও গণমাধ্যমকে জানান।

বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, ক্ষতিগ্রস্তরা মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X