মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

মনিরামপুরে সড়ক দুর্ঘটনার জামায়াত নেতা নিহত

শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য আরোহী কামরুজ্জামান।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিহতের মরদেহ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত শরিফুল ইসলাম মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন। এ ছাড়া রাজগঞ্জ বাজারে তার একটি হোমিও চিকিৎসা কেন্দ্র রয়েছে। আহত কামরুজ্জামান একই গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম ও কামরুজ্জামান জালঝাড়া জামায়াতে ইসলামী পার্টি অফিসের একটি কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মনিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ফলে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা সড়কে ছিটকে পড়েন। এতে দুজনই বুকে ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার পর শরিফুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অন্য ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১০

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১১

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৪

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৫

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৭

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৮

বাস খাদে পড়ে নিহত ৪

১৯

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

২০
X