তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে মনোনয়ন পেলেন বিএনপির আরেক নেতা

কামরুজ্জমান কামরুল। ছবি : সংগৃহীত
কামরুজ্জমান কামরুল। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিকেলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে রাতেই দলটির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য কামরুজ্জমান কামরুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ সোমবার। এর আগের দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের চাপের মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে নাটকীয়ভাবে একই দিন রাত আনুমানিক ৯টায় বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পান কামরুজ্জমান কামরুল।

মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে কামরুজ্জমান কামরুল বলেন, ‘গুলশানে অবস্থিত দলীয় কার্যালয় থেকে আমাকে ফোন করা হয়। পরে আমার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা হয় এবং নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়।’

এদিকে কামরুলের অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ‘এটি চূড়ান্ত মনোনয়ন এবং দলের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। তারা মনে করছেন, দলের এই সিদ্ধান্তে সুনামগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং নির্বাচনী মাঠে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবে।’

রাজনৈতিক মহলে এই মনোনয়ন নিয়ে নানা আলোচনা চলছে। বিদ্রোহী প্রার্থিতার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলীয় মনোনয়ন পাওয়ায় বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত ও মনোনয়নপত্র পাওয়া অন্য প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক বলেন, ‘সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেব।’ তিনি দাবি করছেন, তিনি দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী। তার বিকল্প প্রার্থী হিসেবে সংযুক্তি দিয়েছেন কামরুজ্জমান কামরুলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X