কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী

অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

মনজিলা ঝুমা লিখেছেন, ‘এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। ২৪ তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছে। আগামীকাল জমা দেওয়ার লাস্ট ডেট। আজ প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।’

সবশেষে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল।’

উল্লেখ্য, মনজিলা ঝুমা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি খাগড়াছড়ি আসন থেকে এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করার কথা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম উল্লেখ থাকার কথা শোনা যাচ্ছিল।

নানা নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের নির্বাচনী জোট ও সমঝোতার অংশ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই জোটে দলটি ৩০ থেকে ৩৫টি আসন পাচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে অন্তত পাঁচটি আসন।

এদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার আগে ও পরে এনসিপির দুই নেত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন-দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়া এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নওগাঁ-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আর নির্বাচনকালে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকবেন জানিয়ে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X