সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ

পরিত্যক্ত জমিতে বসানো সোলার প্যানেল। ছবি : কালবেলা
পরিত্যক্ত জমিতে বসানো সোলার প্যানেল। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাইয়ের পানি বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা এসেছে, যা দেশের নবায়নযোগ্য জ্বালানি প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রটি স্থাপনের পর থেকে অদ্যাবধি ৬ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সৌরশক্তির মাধ্যমে আরও বেশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত ২২ একর জায়গার মধ্যে ২০১৯ সালে সাড়ে ১৯ একর জায়গায় স্থাপন করা হয় ৭ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার পাওয়ার প্লান্ট। এটি ছিল দেশের প্রথম অন গ্রিড সৌরবিদ্যুৎকেন্দ্র। যেখানে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়। এবার সেই ২২ একরের মধ্যে অবশিষ্ট আড়াই একর জায়গায় সোলারের মাধ্যমে আরও ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানা যায়, প্রতিদিন সূর্যের আলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। গ্রীষ্মকালে সূর্যের রোদের তেজ বেশি থাকলে উৎপাদনও বৃদ্ধি পায়। প্রতিদিন গড়ে ৬ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কেন্দ্রটিতে। এটি স্থাপনের পর থেকে এ পর্যন্ত প্রায় ৬ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। যার বাণিজ্যিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা। পুনরায় ব্যবহার যোগ্য শক্তির কারণে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে দিন দিন আগ্রহ বাড়ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বাংলাদেশে সোলার বিদ্যুৎ উৎপাদন দিন দিন বাড়ছে। বিশেষ করে কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভর করে জলবিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে হলেও, সোলার বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে এইক্ষেত্রে নির্ভর হতে হয় না। তাই এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আগামীতে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ১১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সোলার বিদ্যুৎকেন্দ্রটি। এটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (BPDB) কর্তৃক নির্মিত, যা নবায়নযোগ্য জ্বালানি প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X