কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

ভারতের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি: সংগৃহীত
ভারতের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি: সংগৃহীত

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ২০২৫ সালের শেষ দিনে তারা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশীয়ভাবে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। একক লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে পরপর দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ পরীক্ষা চালানো হয়েছে। এতে অস্ত্রব্যবস্থার ব্যবহারকারী মূল্যায়ন পর্বে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ওড়িশা উপকূলে এই পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) পরীক্ষাটি পরিচালনা করে। একই লঞ্চার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং উভয় ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্য ও গতিপথ অনুসরণ করে সফলভাবে তাদের উদ্দেশ্য পূরণ করে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর), চাঁদিপুরে মোতায়েন করা ট্র্যাকিং সেন্সরগুলো ক্ষেপণাস্ত্রের গতিপথ নিশ্চিত করেছে। লক্ষ্যবস্তুতে আঘাতের চূড়ান্ত পর্যায়টি সমুদ্রে মোতায়েন করা একটি জাহাজে থাকা টেলিমেট্রি সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়।

প্রলয় একটি স্বল্প-পাল্লার, কঠিন জ্বালানিচালিত, আধা-ব্যালিস্টিক (Quasi-ballistic) ক্ষেপণাস্ত্র। এতে অত্যাধুনিক গাইডেন্স ও নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি উচ্চ মাত্রার নিখুঁততা বজায় রাখতে সক্ষম।

এটির বিভিন্ন ধরনের ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে। এ ছাড়া ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারযোগ্য এ ক্ষেপণাস্ত্র বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর জন্য সহজলভ্য।

এই ক্ষেপণাস্ত্রটি হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারতের (আরসিআই) নেতৃত্বে ডিআরডিওর একাধিক গবেষণাগারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে—ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি, অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরি, আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

উৎপাদন ও উন্নয়নে ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল) ও ভারত ইলেকট্রনিকস লিমিটেড (বিইএল) প্রধান অংশীদার হিসেবে কাজ করেছে। সর্বশেষ পরীক্ষার জন্য এই দুই প্রতিষ্ঠানই সিস্টেম সমন্বয়ের দায়িত্ব পালন করে। পরীক্ষা চলাকালে ডিআরডিওর জ্যেষ্ঠ বিজ্ঞানী, ভারতীয় বিমান বাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিরা এবং শিল্পখাতের অংশীদাররা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার জন্য ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং শিল্প অংশীদারদের অভিনন্দন জানান। তিনি বলেন, প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল সালভো লঞ্চ এই ব্যবস্থার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে।

ডিআরডিও চেয়ারম্যান ড. সমীর ভি কামাত বলেন, এই সাফল্য ইঙ্গিত দেয় যে শিগগিরই প্রলয় ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১০

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১১

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১২

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৪

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৫

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৭

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৮

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৯

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

২০
X