রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পা ফসকে স্ত্রী, অতঃপর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল ৪টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামে। তার স্বামীর নাম মো. অনিক।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে চাকরি করেন। বিকেলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে ট্রেনে উঠাচ্ছিলেন।

তখন তার স্ত্রী রুপা হাত থেকে ছুটে গিয়ে ট্রেনের নিচে ঢুকে যান। তাৎক্ষণিক অনিকও চলন্ত ট্রেন থেকে নেমে যান। এরপর ট্রেনটি চলে গেলে দ্রুত রুপাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনায় তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আরেকটি পা এবং মাথায় গুরুত্বর আঘাত ছিল। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X