কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

কবির আহমেদ ভুইয়া। ছবি : কালবেলা
কবির আহমেদ ভুইয়া। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবির আহমেদ ভুইয়া বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার একমাত্র মাধ্যম হলো নির্বাচন। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা পরিপূর্ণ গণতন্ত্রে প্রবেশ করতে পারব।

শুক্রবার (২ জানুয়ারি) জুমা বাদ উপজেলার কুটি ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ কুদ্দুস পাসেঞ্জারের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবির আহমেদ ভুইয়া বলেন, আমি দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছি। ভবিষ্যতেও থাকতে চাই। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশের মানুষ শোকাহত। বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে অনেক নির্যাতন ও জেল-জুলুম ভোগ করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের শিখিয়ে দিয়ে গেছেন গণতন্ত্র রক্ষার মূলমন্ত্র। আমরা সেই পথ ধরেই গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যাব। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো দেশনায়ক তারেক রহমানের হাত ধরে আমরা সমাপ্ত করব। খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশ মুহ্যমান। আমরা আশা করি যথাসময়ে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার মাধ্যমে দেশ গণতন্ত্রে প্রবেশের পথ আরও সুগম হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন– কসবা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন, সহ-সভাপতি ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার, উপজেলা জামায়তের নায়েবে আমির মাওলানা শিবলী নোমামী, স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দীন হাজারী, কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X