শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু

নিহত ব্যবসায়ী খোকন চন্দ্র দাস। ছবি : সংগৃহীত
নিহত ব্যবসায়ী খোকন চন্দ্র দাস। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া সেই খোকন চন্দ্র দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন বলেন, আমরা হাসপাতালে কথা বলে জানতে পেরেছি তিনি মারা গেছেন। আমরা খোঁজ নিচ্ছি যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ওষুধ ব্যবসায়ী ও মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট খোকন দাস। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীদের চিনে ফেলায় তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় তারা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় খোকন দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তার শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়। তবে দ্বগ্ধ ও গুরুতর জখম হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। তিন দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদারকে (২৫) আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন খোকনকে দেখতে যান তিনি। এ সময় আহত খোকনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়ে তার পরিবারের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহাম্মেদ অপু। একই সঙ্গে তিনি হামলার এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

পরে আরও উন্নত চিকিৎসার জন্য খোকন চন্দ্র দাসকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির ব্যবস্থা এবং চিকিৎসা খরচ বাবদ আর্থিক সহায়তা করেন নুরুদ্দিন আহাম্মেদ অপু। স্বজনরা জানান, শয্যা সংকটের কারণে চেষ্টা করেও দগ্ধ খোকনকে তারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করতে পারছিলেন না। এ বিষয়ে সহায়তায় এগিয়ে আসায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খোকনের স্বজনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X