কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

কোটালীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন এস এম জিলানী। ছবি : কালবেলা
কোটালীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন এস এম জিলানী। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার। ভোটকেন্দ্রে গিয়ে এ অধিকার প্রয়োগের জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কোটালীপাড়ায় গণেশ পাগল আশ্রমে দুদিনব্যাপী মহোৎসব অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

এস এম জিলানী বলেন, আপনারা ভোটকেন্দ্রে না গেলে এই ভোট অন্য কেউ ছিনতাই করে নেবে। আর ভোট ছিনতাই করা ব্যক্তি নির্বাচিত হয়ে পবিত্র সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারবে না। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন।

তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা প্রস্তাবনা প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।

এ সময় গণেশ পাগল আশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X