বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

রুনা খান I ছবি : সংগৃহীত
রুনা খান I ছবি : সংগৃহীত

জানুয়ারির কনকনে শীতে যখন দেশবাসী জবুথবু, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়ালেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ‘থ্রোব্যাক’ ছবি প্রকাশ করে ভক্তদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে রুনা খানকে দেখা গেছে ভিন্ন ভিন্ন লুকে, যেখানে তিনি প্রমাণ করেছেন দেশি বা ওয়েস্টার্ন—সব সাজেই তিনি অনবদ্য। একটি ছবিতে তাকে দেখা যায় জমকালো গোলাপি লেহেঙ্গায়, যা তাকে দিয়েছে রাজকীয় আভিজাত্য। অন্য একটি ছবিতে কমলা রঙের অফ-শোল্ডার গাউনে তিনি যেন পশ্চিমা ফ্যাশনের মূর্ত প্রতীক।

এ ছাড়া ফুলের গয়নায় সজ্জিত ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায় তার স্নিগ্ধ হাসি এবং কালো রঙের শিমারি গাউনে গ্ল্যামারাস উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।

শীতের দুপুরে রুনা খানের এমন ‘হট’ অবতার দেখে ভক্তরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। মন্তব্যের ঘরে একজন মজার ছলে লিখেছেন, “অথচ উত্তরবঙ্গে নাকি মাইনাস ৭ ডিগ্রি..।” অর্থাৎ অভিনেত্রীর গ্ল্যামারের উত্তাপ যে শীতকেও হার মানাচ্ছে, সেটাই বোঝাতে চেয়েছেন ওই ভক্ত।

আরেকজন তার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, “অপূর্ব সুন্দর।” কেউবা তাকে ইতিবাচকতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেছেন, “দ্য আইকন অব পজেটিভ প্যাশন”

বয়সকে তুড়ি মেরে প্রতিনিয়ত নিজেকে যেভাবে নতুন করে উপস্থাপন করছেন রুনা খান, তা সত্যিই ভক্তদের জন্য এক বড় চমক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X