স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। ছবি : সংগৃহীত
ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশে আসা হচ্ছে না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলমান বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকাকে সরিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রভাবেই বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তবে রিধিমা দাবি করেন, তাকে বাদ দেওয়া হয়নি, তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিধিমা লেখেন, ‘গত কয়েক ঘণ্টায় একটি বিভ্রান্তিকর বর্ণনা ছড়িয়েছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ দেওয়া হয়েছে’। বিষয়টি সম্পূর্ণ অসত্য। এটি ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত—আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

নিজের সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমার কাছে সবসময়ই আমার দেশ সবার আগে। যে কোনো একক দায়িত্বের চেয়েও আমি ক্রিকেট খেলাটিকে অনেক বেশি মূল্য দিই। বহু বছর ধরে আমি সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে এ খেলাটির সেবা করে আসছি। ভবিষ্যতেও সেই অবস্থান অপরিবর্তিত থাকবে। যারা সমর্থন জানিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের বার্তাগুলো আমার কাছে অত্যন্ত মূল্যবান।’

সংশ্লিষ্টরা মনে করছেন, সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন হিসেবেই বিপিএলের ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থিতি বাতিল হয়েছে। ফলে এবারের আসরে উপস্থাপনায় যে আন্তর্জাতিক বৈচিত্র্য দেখানোর পরিকল্পনা ছিল, তা শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হলো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X