বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার ) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিক্রি হচ্ছিল নকল ব্র্যান্ডের চা, গোডাউন সিলগালা 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযান। ছবি : কালবেলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযান। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ, মেয়াদোত্তীর্ণ ও বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল চা পাতার গোডাউনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ চা বোর্ড। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে চা বোডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে শহরের সোনার বাংলা রোডে সমর মিয়ার চা পাতার গোডাউনে এ অভিযান চালানো করা হয়। এ সময় ওই গোডাউনে প্রায় দুই শতাধিক চা পাতার বস্তাসহ গোডাউন সিলগালা করা হয়।

চা বোর্ড সূত্রে জানা যায়, শহরের সোনার বাংলা রোডে সমর মিয়া দীর্ঘদিন থেকে দেশের নামিদামি ব্র্যান্ড ফিনলে টি কোম্পানি, ভারতীয় চা ব্র্যান্ড কলকাতা টিসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক নকল করে চা পাতা বাজারজাত করে আসছেন। এ সময় গোডাউনের ভেতরে নকল মোড়ক, মেশিনসহ সব ধরনের উপকরণ পাওয়া যায়। গোডাউনের ভেতর প্রায় দুই শতাধিক চা পাতার বস্তা জব্দ করা হয়েছে। এসব চা পাতা দেশের চা পাতা নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসব চা পাতার বস্তার মধ্যে অধিকাংশ নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ।

আজ পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। গোডাউনে চা পাতার মূল মালিক সমর মিয়াকে পাওয়া না গেলেও তার ভাই জব্বর আলীকে ঘটনাস্থলে পাওয়া যায়।

এ সময় চা বোডের (পিডিউ) পরিচালক ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সময় মিয়ার গোডাউনে অভিযান চালায়। এ সময় ফিনলে টি কোম্পানিসহ দেশের নামিদামি ব্র্যান্ডের নকল মোড়ক, মেশিন ও আরও বিভিন্ন উপকরণ জব্দ করি। চা পাতা দেখে মনে হচ্ছে এগুলো দেশীয় চা পাতা নয়। বৃষ্টির কারণে আজ পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি, গোডাউন সিলগালা করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

১০

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১১

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১২

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১৩

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৪

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৫

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৬

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৭

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৮

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৯

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

২০
X