ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

টিকিট চাওয়ায় ছাত্র পরিচয়ে টিটিইকে মারধর, ভিডিও ভাইরাল

এক টিটিইকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্র পরিচয়দারী কয়েকজনের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
এক টিটিইকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্র পরিচয়দারী কয়েকজনের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের টিকিট কাটতে বলায় এক টিটিইকে (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) মারধরের অভিযোগ উঠেছে ছাত্র পরিচয়ধারী কয়েকজনের বিরুদ্ধে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীদের বাড়ি ভৈরব এলাকায় নয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট তল্লাশি শুরু করেন তানজিম ফরাজি। ট্রেনের ‘খ’ বগিতে থাকা ৮-১০ জন যাত্রী নিজেদের ‘ছাত্র’ পরিচয় দিয়ে টিকিট নেই বলে জানান। এ নিয়ে তাদের সঙ্গে টিটিইর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে টিটিই ওই দলের সঙ্গে থাকা এক মধ্যবয়সী যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তথাকথিত ছাত্র পরিচয়ধারী ওই যুবকরা।

পরে ভৈরবে ট্রেনটি এলে টিটি নামাজের জন্য গাড়ি থেকে নামার সময় ছাত্রবেশী যাত্রীরা টিটিইকে স্টেশন এলাকায় এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ভৈরবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টায় ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছালে ডিউটি শেষে নামাজের জন্য ট্রেন থেকে নামার চেষ্টা করেন টিটিই তানজিম ফরাজি। এসময় ওই যুবকরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা স্টেশন এলাকাতেই টিটিকে এলোপাতাড়ি মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। স্থানীয়রা এগিয়ে আসায় হামলাকারীরা পরে পালিয়ে যায়।

ভুক্তভোগী টিটিই তানজিম ফরাজি বলেন, তারা দাবি করছিল ছাত্রদের টিকিট লাগে না। পরে অন্য এক যাত্রীর ভাড়া আদায় করায় তারা আমার ওপর চড়াও হয়। আমি ট্রেন থেকে নামার সময় তারা আমাকে লাঞ্ছিত করে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, টিটিইকে মারধরের বিষয়টি আমরা অবগত। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১০

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১১

বাস খাদে পড়ে নিহত ৪

১২

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৩

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৪

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৫

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৬

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৭

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৮

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৯

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

২০
X