টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

একটানে জালে উঠল ৪০০ মণ ছুরি মাছ

সাগরপাড়ে রাখা হয়েছে ৪০০ মণ ছুরি মাছ। ছবি : কালবেলা
সাগরপাড়ে রাখা হয়েছে ৪০০ মণ ছুরি মাছ। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে হাফেজ আহমদ নামের এক ব্যক্তির জালে ধরা পড়েছে ৪০০ মণ ছুরি মাছ। পরে মাছগুলো প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে টেকনাফের মহেশখালীয়া পাড়ার নৌ-ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরে মাছগুলো ধরা পড়ে।

জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে মহেশখালীয়া পাড়ার নৌ-ঘাট থেকে হাফেজ আহমদের টানা জাল নিয়ে ২৬ জন জেলে প্রতিদিনের মতো সমুদ্রে মাছ ধরতে যান। প্রায় ৩-৪ ঘণ্টা পর জাল টানতে গিয়ে তারা দেখতে পান বিপুল সংখ্যক ছুরি মাছ জালে আটকা পড়েছে।

পরে মাছগুলো কূলে তোলা হলে দেখা যায়, জালে ধরা পড়েছে ৪০০ মণেরও বেশি ছুরি মাছ। স্থানীয়ভাবে মাছগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৩০ লাখ টাকা।

ব্যবসায়ী নুর কালাম জানান, আমি প্রতি মণ ৭ হাজার ৫০০ টাকা দরে মাছগুলো কিনে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।

জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমার দুটি টানা জাল আছে। প্রতি বছরই আল্লাহর রহমতে ভালো মাছ পাই। আজকে আনুমানিক ৩০ লাখ টাকার মাছ পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X