সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জন্য দেশ আজ দারিদ্র্যমুক্ত : ডেপুটি স্পিকার

পাবনায় নৌকাবাইচ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। ছবি : কালবেলা
পাবনায় নৌকাবাইচ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। ছবি : কালবেলা

আল্লাহর ইচ্ছায় বঙ্গবন্ধু আমাদের দেশে ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। একইভাবে শেখ হাসিনা জীবিত ছিলেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা তার ৫৫ বছরের জীবনের ১৪ বছর কারাগারের অন্তরালে মৃত্যুর সঙ্গে লড়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা অর্জনের উৎসবকে ম্লান করে দিয়েছিল। এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে ধীরে ধীরে তা আবার জাগ্রত করেছেন।

তিনি আরও বলেন, সারা বিশ্বে যেখানেই নির্যাতন হোক তার বিরুদ্ধে কথা বলেন শেখ হাসিনা। তিনি আপামর জনতার নেত্রী। মহান এই নেত্রীর জন্মদিনকে সামনে রেখে আমরা প্রতি বছর কৃষক বিনোদন ও নৌকাবাইচের আয়োজন করে থাকি। নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, কৃষক, যুবক, মাঝি-মাল্লা ও উন্নয়নের প্রতীক।

সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এবং পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, বেড়া পৌর মেয়র এস. এম. আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খানৎ, সাঁথিয়া পৌরসভার কাউন্সিলরসহ সাঁথিয়া-বেড়ার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X