নোয়াখালী ও চাটখিল প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১০:১২ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের জালে নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী বাবু

পুলিশ সদস্যদের মাঝে চাটখিলের শীর্ষ সন্ত্রাসী মো. ইব্রাহিম খলিল বাবু। ছবি : কালবেলা
পুলিশ সদস্যদের মাঝে চাটখিলের শীর্ষ সন্ত্রাসী মো. ইব্রাহিম খলিল বাবু। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলের শীর্ষ সন্ত্রাসী মো. ইব্রাহিম খলিল বাবুকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

এর আগে রোববার (১৮ জুন) রাত সোয়া ১১টার দিকে খিলপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান জব্দ করা হয়েছে।

মো. ইব্রাহিম খলিল বাবু ওই গ্রামের চাঁন মিয়া বেপারি বাড়ির মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, অস্ত্র, মাদক, ধর্ষণ ও চুরিসহ সাত মামলার পলাতক আসামি ইব্রাহিম খলিলকে দীর্ঘদিন থেকে খুঁজছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন ও খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন কালবেলাকে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামি বাবুর বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১০

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১১

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১২

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৩

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৪

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৫

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৬

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৭

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৮

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৯

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

২০
X