টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১১:০৩ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (১৯ জুন) সকাল সাড়ে আটটায় টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

পরে পুলিশের অনুরোধে প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে যায় শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কারখানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কারখানার শ্রমিকরা চলতি জুন মাসের বেতন ও ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করতে দাবি জানান কারখানা কর্তৃপক্ষে কাছে। কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন-বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো আজ সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেয়। পরে ফের কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কারখানায় কাজ বন্ধ করে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার মহাসড়কে অবস্থান নেয়।

কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, শ্রমিকরা কারখানায় কোনো ভাঙচুর করেনি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X