মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু থেকে ঝাঁপিয়ে পড়ল যুবক

পদ্মা সেতু। ফাইল ছবি
পদ্মা সেতু। ফাইল ছবি

পদ্মা সেতুর মাওয়া প্রান্ত। মধ্যরাতে এক্সিট লেন দিয়ে দ্রুত গতিতে সেতুতে উঠে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। চালককে থামানোর চেষ্টায় পিছু করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দায়িত্বে টহলরত গাড়ি। কাছে যেতে না যেতেই সেতুর ওপর অটোরিকশা থামিয়ে হঠাৎ মাঝ নদীতে ঝাঁপ দেয় চালক। এমনই সিনেমাটিক ঘটনা ঘটেছে রোববার (১৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে। পদ্মা সেতুর দক্ষিণ থানা সূত্র কালবেলাকে এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত দেড়টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণপাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে একটি অটোরিকশা দ্রুত গতিতে সেতুতে উঠতে থাকে। এ অবস্থায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দায়িত্বে টহলরত গাড়ি দিয়ে অটোরিকশাটি থামাতে ছুটে আসে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের গাড়ি। তবে অটোরিকশার গতি বেশি থাকায় দ্রুত সেতুর ২১ নম্বর পিলারের কাছে চলে আসে। এ সময় হঠাৎ অটোরিকশা সেতুতে থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন ওই অটোরিকশার চালক। খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। ওই চালক নিখোঁজ রয়েছেন। তিনি কী কারণে এ কাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ধরা পড়ার ভয়ে অটোরিশা রেখেই নদীতে ঝাঁপ দেয় চালক।

পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক ফিরোজ আল মামুন বলেন, আকস্মিক ঘটনাটি ঘটেছে। অটোরিকশাচালককে উদ্ধারে নৌপুলিশ কাজ করছে। গভীর রাতে এমন কাণ্ড কেন ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রুহুল আমিন জানান, নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো ওই চালকের খোঁজ মেলেনি।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে এসে সেতুর ২১ নম্বর পিলার পর্যন্ত এসেছিল অটোরিকশাটি। ওখান থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X