নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আরও বড় করে নির্মাণ হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুনির্নির্মাণ কাজ উদ্বোধন। ছবি : কালবেলা
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুনির্নির্মাণ কাজ উদ্বোধন। ছবি : কালবেলা

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালের পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থেই ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় নেই। নকশা ও কাঠামো অনুসরণ করে ম্যুরালটি পুনরায় নির্মাণ করা হবে এবং আগের চেয়ে বড়ো করা হবে। এতে করে আরও দূর থেকে ম্যুরালটি ভালোভাবে দেখা যাবে।

পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক প্রশ্বস্তকরণ কাজ চলমান। আমরা প্রথমে চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি রেখেই উন্নয়ন কাজ যেন করা হয়। কিন্তু ম্যুরালটি সড়কের মাঝখানে পড়ে যায়। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেই ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, আজ ম্যুরালটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আগের নকশা অনুযায়ী পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চের আগেই নির্মাণকাজ শেষ করা হবে বলে আশা করছি।

এ বিষয়ে জানতে ঢাকা-সিলেট করিডোর রোড বিনিয়োগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ (ইই আরএইচডি) মাহবুব-ই-এলাহীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠালেও কোনো জবাব মেলেনি।

এর আগে, গত ২০ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি অপসারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X