বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা হত্যা, গ্রেপ্তার ২

বাগেরহাটের ম্যাপ।
বাগেরহাটের ম্যাপ।

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা আনারুল শেখ (৫৭) হত্যার ঘটনায় অবশেষে ১৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ জুন) রাতে নিহতের স্ত্রী মাহাফজুা বেগম বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বাগেরহাট পৌর শহরের নাগেরবাজার এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে চিহ্নিত সন্ত্রাসী কালা সোহেল বাহিনী প্রধান সোহেল হাওলাদারকে। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামি হলেন কালাম বয়াতি ও আবু বক্কর সিদ্দিক ওরফে নিবাস।

জানা গেছে, চিংড়ি ঘেরসংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের সামনে রাস্তায় আওয়ামী লীগ নেতা আনারুল শেখকে পিটিয়ে হত্যা করা হয়। বাগেরহাট পৌর শহরের আলোচিত সন্ত্রাসী কালা সোহেল ওরফে সোহেল হাওলাদার ও তার ভাই রাখা হাওলাদারসহ সাত থেকে আটজন সন্ত্রাসী দা, হাতুড়ি ও হকিস্টিক নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে জনসম্মুখে এ তাণ্ডব চালায় এবং আওয়ামী লীগ নেতা আনারুল শেখ ওরফে আনার ওপর হামলা করে।

নিহতের ছোট ভাই বাচ্চু শেখ বলেন, সোহেলের খালু কালাম বয়াতির সঙ্গে ঘের নিয়ে বিরোধ ছিল আমার। আমার ভাইয়ের আনারুলের সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল না। তারপরও তারা আমার ভাইকে হত্যা করেছে।

নিহত আওয়ামী লীগ নেতা আনারুল শেখ বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার আব্দুল গনি শেখের ছেলে। তিনি বাগেরহাট পৌর সভার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। এ দিকে সন্ত্রাসী কালা সোহেল আওয়ামী যুবলীগের সদস্য।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম ওরফে আনা হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১০

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৩

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৪

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৫

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৬

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৭

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৮

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X