মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

সড়ক দখল করে নির্বাচনী ক্যাম্প করায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  ছবি : কালবেলা
সড়ক দখল করে নির্বাচনী ক্যাম্প করায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটী মোড়ে প্রধান সড়ক দখল করে নির্বাচনী ক্যাম্প স্থাপনের দায়ে এনসিপির প্রার্থীসহ দুই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—এনসিপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের শাপলা কলি প্রতীকের প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের হরিণ প্রতীকের প্রতিনিধি।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, পঞ্চবটী মোড়ে সড়কের ওপর অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।

অভিযানে দেখা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘন করে ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে। এ অপরাধে বিধিমালার ২৭ ধারা অনুযায়ী পৃথক দুটি মামলায় উভয় প্রার্থীর প্রতিনিধিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আইন অমান্য করে সড়কের ওপর ক্যাম্প স্থাপন করায় জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জরিমানার পর সংশ্লিষ্ট প্রার্থীরা দ্রুত ক্যাম্প সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।

এদিকে অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতিনিধিদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X