টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ভাড়া বকেয়া

বাসায় তালা দিল বাড়িওয়ালা, অবরুদ্ধ পরিবার

বাসায় তালা দিল বাড়িওয়ালা, অবরুদ্ধ পরিবার

বকেয়া বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালা বাসায় তালাবদ্ধ করে রাখায় পরীক্ষা দিতে পারেনি নবম শ্রেণির এক স্কুলছাত্রী। এ সময় তার পুরো পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

রোববার (১৯ জুন) রাতে টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া মণ্ডল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ওই মেয়েটির পরিবারকে উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, টঙ্গীর মণ্ডল মার্কেট এলাকার কুদ্দুস মোল্লার বাড়িতে তিন বছর ধরে ভাড়া থাকেন মোখলেছুর রহমান ও তার পরিবার। বড় মেয়ে মিথিলা প্রমি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। অস্বচ্ছল সংসারে চার মাসের বাসা ভাড়া আটকে যায় এই পরিবারের। বকেয়া বাসা ভাড়ার জন্য রোববার সকালে বাড়ির মালিক কুদ্দুস ও তার স্ত্রী ভাড়াটিয়ার ঘরে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখেন। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ ও পানি। ঘরের মধ্যে ছিলেন মিথিলা ও মিথিলার মা-বাবা। অবরুদ্ধ থাকায় মিথিলা রোববার তার নির্ধারিত পরীক্ষা দিতে পারেনি।

এদিকে অনেক চেষ্টা করেও তালা খুলাতে না পারায় প্রথমে স্কুলছাত্রী মিথিলা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে। পুলিশ এসে রাতে অবরুদ্ধ মা-বাবাসহ মিথিলাকে উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজল জানান, বাড়িওয়ালার সঙ্গে কথা বলে অবরুদ্ধ পরিবারকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X