চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : সংগৃহীত
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : সংগৃহীত

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে কার্যত অচল চট্টগ্রাম বন্দর৷ এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জরুরি বৈঠকে যোগ দিতে বন্দরে আসেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তবে বন্দর ভবন এলাকায় পৌঁছানোর পর আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের তীব্র বাধার মুখে পড়েন তিনি। গাড়ি আটকে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে বন্দর ভবনে প্রবেশ করানো হয়।

এরপর বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলমান অচলাবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বৈঠক ডাকা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।

বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার এবং নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের থাকতে বলা হয়েছে।

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নামেন। প্রথমে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।

এর ফলে বন্দরের জেটিতে কনটেইনার ও পণ্য হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ ও হস্তান্তর এবং জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

বন্দর সূত্র জানায়, আজ সকাল থেকে আন্দোলন আরও কঠোর রূপ নিয়েছে। আন্দোলনকারীরা বন্দরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন।

এদিকে বন্দর কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনাকারী সিডিডিএল-এর পক্ষ থেকে একজন বা দুজন শ্রমিক প্রতিনিধিকে বৈঠকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে বন্দর ভবনের ভেতরে জরুরি বৈঠক চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X