মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন এমপি প্রার্থী

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া পানি পান করিয়ে অনশন ভাঙান। ছবি : কালবেলা
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া পানি পান করিয়ে অনশন ভাঙান। ছবি : কালবেলা

অবশেষে দীর্ঘ ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। তার দাবির প্রেক্ষিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর অনশন ভাঙতে সম্মত হন তিনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এ সময় পানি পান করিয়ে তার অনশন ভাঙান।

এ সময় তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তির বিজয় নয়। গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম, সাহসী ভূমিকা এবং সত্যের পক্ষে অবস্থানের সম্মিলিত বিজয়। এই অর্জনের জন্য ফেনী জেলার প্রতিটি সচেতন নাগরিক এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা ও একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের এ লড়াই আগামীতে অব্যাহত থাকবে।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পক্ষপাতমূলক আচরণ এবং প্রার্থীকে হুমকির অভিযোগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশনে বসেন গণঅধিকার পরিষদ মনোনীত এ প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X