দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিষের বোতল হাতে ফয়সালের বাড়িতে প্রেমিকার অনশন

বিষের বোতল হাতে প্রেমিকার অনশন। ছবি : কালবেলা
বিষের বোতল হাতে প্রেমিকার অনশন। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে প্রেমিক ফয়সালের বাড়িতে অবস্থান নেন তিনি।

জানা গেছে, ওই তরুনী চারঘাট উপজেলার বাসিন্দা এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় সাত বছর আগে মোবাইল ফোনে ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়ান বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী তরুণী বলেন, দীর্ঘ সাত বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে ফয়সাল আমাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়, সেখানে আমাদের শারীরিক সম্পর্ক হয়। পরে বিয়ের কথা বলে আমাকে তার বাড়িতে ডেকে আনে। কিন্তু পরিবারের চাপে এখন সে অস্বীকার করছে এবং অন্য এক মেয়েকে বিয়ে করেছে বলে দাবি করছে, যা মিথ্যা।

তিনি আরও বলেন, ফয়সালের সঙ্গে আমার বিয়ে না হলে আমি এই বাড়িতেই বিষপান করে আত্মহত্যা করব। এ ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই।

এদিকে ফয়সাল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ফয়সালের পরিবারের সদস্যরা জানান, একসময় তাদের মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ওই নারী বিষের বোতল হাতে নিয়ে ফয়সালকে ফাঁসানোর উদ্দেশে বাড়িতে এসে অনশন করছেন। ফয়সালের বড় বোন বলেন, তাদের মধ্যে সম্পর্ক থাকলে আমরা মেনে নিতাম। কিন্তু মাঝেমধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। এরই মধ্যে আমার ভাই অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এখন এই মেয়েকে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী : ডেপুটি স্পিকার

একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা

ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন খাতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে 

শিশুশ্রম, শীর্ষে রাজশাহী বিভাগ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী / ব্যাংক খাতে বন্ধ করা হয়েছে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

মধুসহ যেসব পণ্যের দাম বাড়বে

১০

ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ 

১১

আপনার সিভি খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়োগকর্তারা যে ৮ বিষয় লক্ষ্য করেন

১২

ইরানের ওপর মার্কিন হামলা যুদ্ধবিরতি ‘অর্থহীন’ করে তুলেছে 

১৩

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৪

বাজেটে মূল্য কমবে যেসব পণ্যের

১৫

শিক্ষার্থীদের তোপের মুখে এনসিপি নেতা অবরুদ্ধ 

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে ৩ পরিবর্তন

১৭

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

কয়লা আমদানিতে বাড়তে পারে শুল্কছাড়ের মেয়াদ

১৯

মুখে ঘা হয় কেন, এটি কি কোনো ভয়াবহ রোগের ইঙ্গিত?

২০
X