সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন করা হবে : তারেক রহমান

নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি : কালবেলা
নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি বিএনপি জয়লাভ করে, তবে উত্তরাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে অন্যতম হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ অঞ্চলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা এবং কিশোরগঞ্জ উপজেলাকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, জনগণের হারানো অধিকার ফেরানো এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার নির্বাচন এটি। ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

নীলফামারীর অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, নীলফামারী জেলা কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে পরিচিত। আমরা এই জেলাকে কৃষি অঞ্চলের হাব হিসেবে গড়ে তুলব। একই সঙ্গে আধুনিক কৃষি ও শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধি করা হবে।

জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মানুষের ঢলে সভাস্থল পরিণত হয়েছিল জনসমুদ্রে। আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বড় মাঠ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X