দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

একটি স্থিতিশীল অর্থনীতি দিতে পারে বিএনপি : মির্জা ফখরুল

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি পারে একটি স্থিতিশীল অর্থনীতি দিতে। মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশকে সামনের দিকে নিয়ে যেতে। জামায়াতে ইসলামীর সেই ইচ্ছা অতীতেও ছিল না এবং ভবিষ্যতেও তারা পারবে না।’

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে বাংলাদেশ কী নিরাপদ হতে পারে?- এমন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনটি পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনারা কি অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে এগিয়ে যাবেন? আপনারা কি স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন, নাকি যারা স্বাধীনতার পক্ষে তাদের পক্ষে যাবেন?

তিনি বলেন, আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই। দেশের মানুষকে বাঁচিয়ে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন জিয়াউর রহমান। আমার নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন আপসহীনভাবে সংগ্রাম করেছেন। এই নেত্রী পার্লামেন্টে ডেমোক্রেসি নিয়ে এসেছেন। তিনি আমাদের মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করে দিয়েছেন। তার আমলেই বাংলাদেশের অর্থনীতি উপরের দিকে যাচ্ছিল।

এ সময় জনসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X