বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটের ৪০৯টি ভোট কেন্দ্রে সিসিটিভি ও আইনশৃঙ্খলা মোতায়েন

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন। ছবি : কালবেলা
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন। ছবি : কালবেলা

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৮৬টি ভোট কেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ, ২২৩টি ঝুঁকিপূর্ণ এবং ১৩৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে জেলার সব ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে যার মধ্যে ৩ জন সশস্ত্র থাকবে। পাশাপাশি সশস্ত্র পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে পুরো ভোট কেন্দ্র নজরদারির আওতায় এসেছে। এতে নির্বাচন সংশ্লিষ্টরা ভোট গ্রহণ প্রক্রিয়া সহজে পর্যবেক্ষণ করতে পারবেন এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X