বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের পুত্রবধূ বেগম জিয়াকে মানুষ কখনো ভুলতে পারবে না : হেলালুজ্জামান

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাজাতের জন্য দোয়া মাহফিল । ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাজাতের জন্য দোয়া মাহফিল । ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাজাতের জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাবেক এমপি হেলালুজ্জামান বলেন, আমাদের এলাকার পুত্রবধূ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ কোনোদিনও ভুলতে পারবে না। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর বগুড়ার নশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে বিশেষ দোয়া মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা এই দোয়ায় অংশ নেন।

সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ৪১ দিন আগে ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে খসে পড়ে এক উজ্জ্বল নক্ষত্র। রাজনৈতিক ইতিহাসে আকাশচুম্বী এক ব্যক্তিত্ব-বেগম খালেদা জিয়া। তিনি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং এ দেশের মাটি ও মানুষের স্পন্দন অনুধাবনকারী এক কিংবদন্তি নেত্রী। দেশমাতৃকার টানে তার পদচারণা ছড়িয়ে ছিল বাংলার প্রতিটি প্রান্তে-দুর্গম জনপদের মেঠোপথে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি পৌঁছে গেছেন সর্বত্র।

বেগম খালেদা জিয়া বাংলাদেশসহ বিশ্বের সমগ্র জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। দিনব্যাপী কোরআন খানী শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের সদস্য মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়, এ্যাব কেন্দ্রীয় নেতা আনিছুর রহমান, ব্যাংকার্স জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের সভাপতি সামছুজ্জোহা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিনসহ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X