বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোট প্রার্থীর সংশয় 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মাওলানা মাহামুদুন্নবী তালুকদার। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মাওলানা মাহামুদুন্নবী তালুকদার। ছবি : কালবেলা

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতা ও অসহযোগিতার অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেন, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নির্বাচনী এজেন্ট নিয়োগ করা নিয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে আতাউর রহমানের বাসায় আলোচনা সভা চলছিল।

এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি কাইয়ুম খান, সাবেক সাধারণ সম্পাদক মীর মনির, কবির সন্যামত, সাংগঠনিক সম্পাদক টিটু মল্লিক, ছাত্রদল নেতা সজীব মোল্লা, দুলাল হাওলাদার বজলুর শিকদারসহ ২০-২৫ জন অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা জামায়াতের কর্মী মিরাজ, মঞ্জুর ইসলাম আজাদী, রমিজ সিকদার, জসিম হাওলাদার, সাইফুল ইসলাম, কামাল হোসেন খান, জাফরুল্লাহসহ ৭-৮ জনকে পিটিয়ে আহত করে। একই দিনে গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে হামলা চালিয়ে আমাদের কর্মী সাকিবুল ইসলাম সুমনকে আহত করে।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকরা জামায়াত কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে ক্লান্ত হয়নি। তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা বিএনপির লোক। মঙ্গলবার রাতে স্থানীয় রাজনীতির প্রতিহিংসার জের ধরে সাজ্জাদুল ইসলাম মোল্লার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। এ ভিডিওতে জামায়াতের টাকা বিতরণের কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে। সাজ্জাদ মোল্লা বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের খানের সম্পর্কে বেয়াই। বিএনপি মনোনীত প্রার্থীর বেয়াই বিএনপির পক্ষেই টাকা বিতরণ করার কথা।

স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও আমরা সহযোগিতা পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দল নিরপেক্ষ পেশাদার ভূমিকা পালন করা আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X