ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাই

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভোট দিতে আসা লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা ভোট বন্ধ থাকে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভোলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলীনগর স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. ওমর ফারুক বলেন, সকাল থেকে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে হটাৎ একদল দুর্বৃত্ত স্কুল গেটে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ৬০/৭০ জন দুর্বৃত্ত দৌড়ে মহিলা ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই করে সিল মারতে থাকে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা আসার আগেই দুর্বৃত্তরা ব্যালট পেপার রেখে পালিয়ে যায়। ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে উল্টা পাল্টা সিল দেওয়া হয়েছে। অধিকাংশ ব্যালটে গরুর গাড়ি প্রতীকে সিল দেওয়া ছিল। ৫৬টি ব্যালট ছিনতাই করে নিয়ে গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুর ৩টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সকাল থেকে সকল কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ কেন্দ্রটিতে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে। এর মধ্যে কিছু ব্যালট ছিনতাই হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X