জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সাংবাদিক নাদিমের স্ত্রী

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম। ছবি : কালবেলা
সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে চান নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম। সোমবার (১৯ জুন) দুপুরে জামালপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক নাদিম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তার বক্তব্যে এই ইচ্ছা পোষণ করেন তিনি।

মনিরা বেগম বলেন, ‘আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। সাক্ষাতে আমি আমার মনের সব কথা বলতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে যারা এভাবে হত্যা করল আমি তাদের দ্রুত বিচার চাই।’ সেই সঙ্গে এই বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সব সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ করেন তিনি।

জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাংবাদিক নাদিমের শোকসভা ও দোয়া মাহফিলে জেলার কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নাদিমের স্ত্রী-সন্তান এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার কলেজ মোড় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১১

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১২

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৩

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৪

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৫

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৬

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৭

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৮

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৯

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

২০
X