গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ এএম
অনলাইন সংস্করণ

গলাচিপা-দশমিনায় উস্কানিতে না জড়ানোর আহ্বান নুরের  

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর নেতা-কর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে নুর বলেন, একজন মজলুম মানুষ হিসেবে তিনি সবসময় প্রতিশোধ-প্রতিহিংসা, হানাহানি-মারামারি ও বিদ্বেষের রাজনীতিকে ঘৃণা করেন। গলাচিপা-দশমিনায় ট্রাক প্রতীকের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের প্রতি তিনি জোরালো অনুরোধ জানান- কেউ যেন কোনো উস্কানিতে পা দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি না করেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করাই সবার দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান তিনি।

নুর তার বক্তব্যে উল্লেখ করেন, এখন সবার একটাই লক্ষ্য হওয়া উচিত- দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা এবং “ঐক্য, সম্প্রীতি-সমৃদ্ধির নতুন গলাচিপা-দশমিনা” গড়ে তোলা।

সবশেষে মহান আল্লাহর কাছে সহায়তা কামনা করে এলাকার সার্বিক শান্তি ও উন্নয়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X