চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় কচুরিপানা থেকে মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদের কচুরিপানা থেকে শিমুল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কালা গ্রামের গাঙপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিমুল উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

নিহত শিমুলের পরিবারসূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার কালা গ্রামের গাঙপাড়ায় ভৈরব নদে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। জীবননগর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X