সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও নারীদের ওপর সংঘটিত হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে লোহাগাড়া গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।

নির্বাচনের পরে ওই আসনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা - লুটপাটের অভিযোগ আনেন ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা নিরপেক্ষ নির্বাচন মনে করেছি, এটি সারাদেশে নিরপেক্ষ হলেও আমার চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সকল প্রিসাইডিং অফিসার ছিল জামায়াতে ইসলামীর লোকজন। আমি অনেক অনুরোধ করার পরও নির্বাচন কমিশন তা পরিবর্তন না করে পুনরায় তাদেরকে বহাল রেখে নির্বাচনী কার্যক্রম চালিয়েছে।

তিনি বলেন, এ নির্বাচনে তারা সব জায়গায় জামায়াতের লোকজন বসিয়ে রেখেছিল যাতে তারা বিজয়ী হয়। শুধু তাই নয়, তারা বিজয়ী হওয়ার পরপর আমাদের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ তাদের উপর হামলা করে নারীসহ বেশ কয়েকজনকে রক্তাক্ত করেছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যারা শান্ত সাতকানিয়া-লোহাগাড়াকে অশান্ত করতে চায় তাদের আইনের আওতায় আনতেই হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান, সদস‍্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, শেফায়ত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, আবু সেলিম চৌধুরী, এটি এম জাহেদ চৌধুরী, বিএনপি নেতা দিদারুল হক চৌধুরী ও লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X