হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দরজার বাইরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন

আগুনে পুড়ে গেছে ঘরসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। ছবি : কালবেলা
আগুনে পুড়ে গেছে ঘরসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। ছবি : কালবেলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে গভীর রাতে একটি বসতঘরের দরজার বাইরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহনাট্যবিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বসতঘর পুড়ে গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজনের নলেরচর গ্রামের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। তবে ঘটনার সময় তিনি ঘরে উপস্থিত ছিলেন না। রাতে একদল দুর্বৃত্ত বসতঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে ঘরে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নেভাতে চেষ্টা করেন। এ সময় তারা ঘরের দরজা খুলতে গিয়ে দেখতে পান বাইরে থেকে তালা লাগানো। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, দূর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে।

ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন বলেন, আমার বাবা ঘরে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত হামলা।

তিনি আরও বলেন, প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিয়ে আমি প্রকাশ্যে বলেছি যে অভিযোগটি মিথ্যা। এর জেরেই সন্ত্রাসীরা আমার ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। শান্ত হাতিয়াকে আগুন আর হামলা চালিয়ে অশান্ত করে তোলা হচ্ছে। আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, আমি আপনাদের মাধ্যমে মাত্র বিষয়টি শুনেছি। খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১০

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১১

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১২

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১৩

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৪

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৫

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৬

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৭

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৮

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৯

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

২০
X