লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আ.লীগের ২ নেতা

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানান আ.লীগের দুই নেতা। ছবি : কালবেলা
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানান আ.লীগের দুই নেতা। ছবি : কালবেলা

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলায় আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিন দিনের সফরে এসে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের ভালোবাসায় সিক্ত হন ত্রাণমন্ত্রী।

তবে রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যামে আলোচনার জন্ম দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা।

জানা যায়, লোকচক্ষু এড়াতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সার্কিট হাউসে এসে একসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা আ.লীগের সদস্য কলেজ অধ্যক্ষ সারোয়ার আলম। এসময় জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো আ.লীগের ওই দুই নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ভাইরাল হয়। এতে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনার ঝড় উঠে।

এ ব্যাপারে ওই দুই নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আ.লীগের একাধিক নেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টেছেন এই দুই নেতা। তারা নিজ স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে গেছেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, উত্তরের জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সবার মন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা সবাই জানাতে পারেন। আর আইনের চোখে কেউ অপরাধী হলে তা অবশ্যই প্রশাসন দেখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X