সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপরে সুরমার পানি

পানিতে তলিয়ে গেছে সড়ক
পানিতে তলিয়ে গেছে সড়ক

ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ রকম বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে নদীগুলো পানিতে ভরে উঠলেও জেলার হাওরগুলো এখনো পানিতে পরিপূর্ণ হয়নি। হাওরে পানি ঢোকায় জেলার বিভিন্ন উপজেলায় হাওরের বাঁধ ও স্লুইস গেট খুলে দেওয়া হচ্ছে।

জানা যায়, ছাতকের জাউয়াবাজার, চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নের কিছু সড়ক পানিতে তলিয়েছে। অনেকের বাড়িঘরের সামনে পানি চলে এসেছে। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে এই পানি হয়েছে।

উত্তর কুরমা ইউনিয়নের ছোটবিহাই গ্রামের বাসিন্দা আজির উদ্দিন বলেন, আজ সোমবার সকালে বাড়ির উঠানে পানি এসেছে। এ রকম বৃষ্টিপাত হতে থাকলে পানি ঘরে ওঠে যাবে।

একই ইউনিয়নের রুক্কা গ্রামের বাসিন্দা মোজাহিদর রহমান বলেন, প্রতিবছরই বর্ষার শুরুতে এই রাস্তাগুলো পানিতে ডুবে যায়। নিচু এলাকা হওয়ায় কিছুদিন বৃষ্টিপাত হলেও পানিতে কিছু সড়ক পানির নিচে তলিয়ে যায়।

ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরে জামান চৌধুরী বলেন, ছাতকে পানি আসে মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে। উপজেলার ইসলামপুর ইউনিয়ন একেবারে বর্ডার সংলগ্ন হওয়ায় নিম্নাঞ্চলে পানির লেয়ার কিছুটা বৃদ্ধি পেয়েছে। গ্রামের বাড়িঘরে পানি ঢুকেনি। তবে ছাতকে সুরমা নদীর পানি কিছুটা বিপৎসীমার ওপরেই আছে।

তিনি আরও বলেন, আমরা সব বন্যাশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি। প্রতিটি ইউনিয়ন পরিষদে দুটি করে নৌকা প্রস্তুত রাখার জন্য বলেছি। এ ছাড়াও বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে বন্যার্তদের মাঝে খাবার সরবরাহেও আমরা প্রস্তুত আছি। ২০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X