মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ২২৫ পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

সকালে সুনামগঞ্জের তাহিরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  ছবি : কালবেলা
সকালে সুনামগঞ্জের তাহিরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে ২২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড-এর আর্থিক সহায়তায় এবং উদ্দীপন-এর উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ২০ কেজি চাল, আলু, ভোজ্য তেল, পেঁয়াজ, মসুর ডাল, লবণ, খেজুর, মুড়ি, ছোলা, বুট ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুসলিম এইডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোতাসিম বিল্লাহ, উদ্দীপনের মনিটরিং বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ আলম মজুমদার, সিলেট জোনাল অফিসের ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী এবং আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ।

তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের উপকারভোগী আজিম মিয়া বলেন, ‘রোজার মাসে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। এই খাদ্যসামগ্রী পেয়ে আমরা অনেক উপকৃত হলাম। অন্তত কয়েকদিন ভালোভাবে ইফতার ও সেহরি করতে পারবো।’

আরেক উপকারভোগী আলী নুর জানান, ‘আমাদের মতো গরিব মানুষের পাশে যারা দাঁড়ান, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। রমজানে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় সহায়।’

উদ্দীপনের মনিটরিং বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ আলম মজুমদার বলেন, ‘মুসলিম এইডের সহযোগিতায় উপজেলার তাহিরপুর সদর ও বালিজুরী এলাকার ২২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অনেক পরিবার রোজা পালন করলেও আর্থিক সংকটের কারণে পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারেন না। তাদের কষ্টের কথা বিবেচনায় নিয়েই এই সহায়তা প্রদান করা হয়েছে। যদিও সংখ্যায় সীমিত, তবে আমরা চাই সমাজের বিত্তবানরাও এ ধরনের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিশেষ করে রমজানে দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, ‘রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। এমন সময় সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মুসলিম এইড ও উদ্দীপনের এই কার্যক্রম মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X