বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মোংলার পশুর নদীতে ভেসে উঠল জাহাজ শ্রমিকের মরদেহ

বাগেরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বাগেরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নিখোঁজের দুই দিন পর মোংলা পশুর নদী থেকে মো. জাবের আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাইফপোট জেটি এলাকা থেকে ভোর ৪টায় ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার তুরন মিয়ার ছেলে। জাবের ২০২২ সালের এক জুলাই থেকে ওই জাহাজের গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ২৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মোংলার পশুর নদীর ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে প্রতিষ্ঠানের নিজস্ব গ্যাসবাহী জাহাজ ‘এমটি ডেলটা-১’ জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার মো. জাবের আহমেদ (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে ২৭ সেপ্টেম্বর সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ২৮ সেপ্টেম্বর ভোরে তার মরদেহ ভেসে ওঠে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির কালবেলাকে উদ্ধার তৎপরতার বিষয়টি নিশ্চিত করেন।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরদেশ আলী বলেন, আমরা ভোর ৪টায় সাইফপোট জেটি থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X