মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মোংলায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বাগেরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বাগেরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

মোংলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুমনা আক্তার মীম (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের দিয়ালডাঙ্গা ব্রিজ এলাকা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমনা আক্তার মীম রামপাল উপজেলার বড়ো কাটালী মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং বড়ো কাটালী গ্রামের সাইদুর রহমান ও শ্যামলী বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা-বাবার সঙ্গে নিজ বাড়ি থেকে ভ্যানে রামপাল উপজেলার সোনাতনিয়া এলাকায় নানা বাড়ি যাওয়ার পথে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের দিয়ালডাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছলে অসাবধানতায় ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় মিম। পরে স্থানীয়রা সুমনা আক্তার মীমকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বর্তমানে মিম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X