রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নিহত ২

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের মালিকানা ও দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল (গোয়ালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে সালাম (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুর আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি গ্রামের মসজিদের উন্নয়ন কাজের জন্য ছেড়ে দেন। তবে একই গ্রামের অন্য একটি পক্ষ পুকুরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আরও জানা গেছে, সোমবার সকালে পুকুরের দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে ইসমাইল হোসেন ও সালাম হোসেন মারা যান। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X