মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এনডিএফের বিক্ষোভ

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েল সরকারের হামলার প্রতিবাদে এনডিএফের বিক্ষোভ। ছবি : কালবেলা
ইরানের ওপর মার্কিন ও ইসরায়েল সরকারের হামলার প্রতিবাদে এনডিএফের বিক্ষোভ। ছবি : কালবেলা

ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরায়েল সরকারের আক্রমণ, আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বদরুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সৌরভ ভূষণ দেব, সহসাধারণ সম্পাদক মনির মিয়া, দপ্তর সম্পাদক বিনন্দকর, মিল শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আইয়ুবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিকশাভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, হকার্স শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুল হাই, সুনামগঞ্জ জেলা হোটেলরেস্টুরেন্ট, মিষ্টিবেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটুদাস, ফবলু মিয়া, মতিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ববাজার ও প্রভাব বলয় পুনঃবণ্টনকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা চলছে। ইরানের ওপর সামরিক হামলা ও আগ্রাসন সেই বৈশ্বিক দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ বলে।

তারা অভিযোগ করে বলেন, ইসরাইল ও আমেরিকার হামলায় ইরানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে। পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তান পরিস্থিতিসহ সমগ্র মধ্যপ্রাচ্যে উত্তেজনার পেছনেও সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা কাজ করছে।

এ সময় তারা আরও বলেন, ভূরাজনৈতিক ও কৌশলগত গুরুত্বের কারণে বাংলাদেশকে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের প্রভাব বলয়ে টানতে চায়। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও বিভিন্ন চুক্তি আন্তর্জাতিক কৌশলগত স্বার্থের সঙ্গে সম্পর্কিত। মানবিক করিডোর, বন্দর ইজারা, স্টার লিংকের সঙ্গে চুক্তি ও সামরিক ঘাঁটি নির্মাণের প্রচেষ্টা এসবের মাধ্যমে আঞ্চলিক নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা চলছে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির প্রশ্নে ইরান, ফিলিস্তিন ও ইউক্রেনে আগ্রাসন বিরোধী সংগ্রাম একই সূত্রে গাঁথা। জাতীয় মুক্তির লক্ষ্যে সকল সাম্রাজ্যবাদ ও তাদের সহযোগী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X