পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হরিণ শিকার করে সংসার হারালেন হানিফা

সুন্দরবনে চরে বেড়াচ্ছে হরিণ। ছবি : সংগৃহীত
সুন্দরবনে চরে বেড়াচ্ছে হরিণ। ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় হরিণ শিকারের অভিযোগে গ্রেপ্তার হন মো. হানিফা (৪৫) নামের এক ব্যক্তি। এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে তালাকের নোটিশ দিয়েছেন তার স্ত্রী শাহীনুর বেগম (৪০)।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পাথরঘাটা পৌর এলাকায় কাজি অফিসে গিয়ে তালাক দেওয়া হয়। এর আগে সোমবার (২ মার্চ) রাত আড়াইটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার খাল এলাকা থেকে দুটি জবাই করা হরিণসহ গ্রেপ্তার হন মো. হানিফা।

বরগুনার পাথরঘাটায় ফাঁদ পেতে দীর্ঘদিন হরিণ শিকার করতেন মো. হানিফা নামের এক ব্যক্তি।

গ্রেপ্তার হানিফা পাথরঘাটা সদর ইউনিয়ন বাদুরতলা গ্রামের আবুল বাশারের ছেলে। বিয়ের পর দীর্ঘদিন ধরে স্ত্রী শাহীনুরকে নিয়ে পাথরঘাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। তাদের দুই সন্তান রয়েছে।

জানা যায়, শাহীনুর বেগমের ছোট ভাই বনবিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ের বাগান মালি হিসেবে কাজ করেন।

এ বিষয়ে জহিরুল বলেন, দুটি জবাই করা হরিণসহ গ্রেপ্তার হওয়া হানিফা আমার বোন জামাই। দীর্ঘদিন ধরে হরিণ শিকার থেকে তাকে ফিরে আসতে বলা হলেও তিনি ওই পথ থেকে ফিরে আসেননি। তিনি এতে আমারও দুর্নাম হয়েছে। তাই হরিণসহ গ্রেপ্তার হওয়ায় আমার বোন শাহীনুর বেগম তাকে তালাক দিয়েছে।

পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম শরীফ বলেন, হানিফা আগে ছোট ট্রলারে মাছ ধরত। তবে কবে থেকে এ হরিণ শিকারে জড়িয়ে পড়ল তা বলতে পারছি না। দুটি জবাই করা হরিণ ও শিকারের ফাঁদসহ হাতেনাতে গ্রেপ্তারের পর স্ত্রী শাহীনুর বেগম তাকে তালাক দিয়েছেন। তালাকের অনুলিপি পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হানিফাকে গ্রেপ্তারের সময় হরিণ শিকারের ৯০০ ফিট ফাঁদ, একটি ইঞ্জিন চালিত ট্রলার ও দুটি জবাই করা হরিণ জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

এ ঘটনায় পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ ভ্রাম্যমান আদালতে গ্রেপ্তার ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে হরিণ দুটির চামড়া ও শিং সংরক্ষণ করা হয়েছে। মাংসে কেরাসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X