ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মৃত গরুর মাংসের গুজবে মিলল বাসি মাংস

মাংসের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা
মাংসের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে মৃত গরুর মাংস বিক্রির গুজব ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। তদন্তে মৃত গরুর মাংসের সত্যতা না মিললেও কয়েক দিনের বাসি মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে পৌরশহরের ওসমানপুর বাজারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই কসাইয়ের নাম লেবু মিয়া (৩৮)। তিনি পৌর এলাকার নূর জাহানপুর গ্রামের বাসিন্দা এবং ওসমানপুর বাজারে একটি মাংসের দোকান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় বাজারে এক কসাই মৃত গরুর মাংস বিক্রি করছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে থাকা মাংস পরীক্ষা করে তা কয়েক দিনের পুরোনো ও বাসি হিসেবে নির্ণয় করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম। তবে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য বিবেচনায় বাসি মাংস বিক্রির দায়ে কসাই লেবু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন জানান, পরীক্ষা ছাড়া কোনো গরু জবাই করা যাবে না। এছাড়া কোনো ধরনের বাসি মাংসও বিক্রি করা যাবে না। এ বিষয়ে সতর্ক করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে।

বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X