বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরলে হঠাৎ বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বেশ কয়েকটি এলাকায় এই দুর্যোগ আঘাত হানে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে প্রচণ্ড বাতাস ও শিলাবৃষ্টির কারণে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি। ঝড়ে অনেকের বসতবাড়ির ওপর গাছ উপড়ে পড়েছে। রাস্তার ধারের বড় বড় গাছ উপড়ে পড়ে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বেশ কিছু ঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আম, লিচু ও কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফলের বাগানে ধস নেমেছে। অসংখ্য ফলের গাছ ভেঙে ও উপড়ে গিয়ে বাগানমালিক ও কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। শিলাবৃষ্টির কারণে উঠতি ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঝড়ের সময় অসংখ্য বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় এবং সঞ্চালন লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সংযোগ মেরামতে কাজ শুরু হয়েছে। তবে ঠিক কখন নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X