নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নদীর তীরে মাথাবিহীন মরদেহ, জড়িত ২ জন গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গোপাল চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। শনিবার (১৪ মার্চ) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে শনিবার (১৪ মার্চ) দুপুরে নিহতের বাবা পরিমল চন্দ্র দাস, তার এক ভাই ও ছেলে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। নিহত গোপাল চন্দ্র দাস (৪৫) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের বাসিন্দা পরিমল চন্দ্র দাসের ছেলে।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের একপর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. সম্রাট ও মো. রাজুকে শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যার পেছনের কারণ এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রধান দুই আসামি সম্রাট ও রাজুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আসামিদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পুলিশ সুপার সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X