রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রূপগঞ্জের সংসদ সদস্য দিপু ভুঁইয়া

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া। ছবি : সংগৃহীত
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া। ছবি : সংগৃহীত

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া। এ ঘোষণার পর থেকে পুলিশ ও নেতাকর্মীদের সহযোগিতায় ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) থেকে বিএনপির মনোনয়ন পান মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া। নির্বাচনকালীন সময়ে দিপু ভুঁইয়া অন্যান্য সমস্যার মাঝে মাদক নির্মূলে জিরো টলারেন্স করবেন বলে ঘোষণা দেন। তারই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কাজ শুরু করেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও চান।

এরই পরিপ্রেক্ষিতে কাজ শুরু থানা পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় গত ১ মাসে ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক মাদককারবারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে বেশ প্রশংসায় ভাসছেন দিপু ভুঁইয়া।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, নির্বাচনের আগে বিগত আমলে এমন অনেক শুনেছি, তবে কাজেকর্মে পাইনি। এবারের সংসদ দিপু ভুঁইয়া যেভাবে ঘোষণা দিয়েছেন সেভাবেই কাজ শুরু করেছেন। ওনার নেতাকর্মীদের বলে দিয়েছেন মাদকের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকেও যেন সবার আগে গ্রেপ্তার করা হয়। এটা সত্যি প্রশংসনীয় কাজ।

আব্দুল মতিন নামের আরেক বাসিন্দা বলেন, আমরা চাই দিপু ভুঁইয়া যেমন এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার এ প্রতিশ্রুতি যেন নষ্ট না হয় সেদিকে যেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের খেয়াল রাখতে হবে। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটা সমাজ পাবে। দিপু ভুঁইয়ার এ কাজ নিঃসন্দেহে ভালো কাজ। এমন কাজকে সাধুবাদ জানাই।

রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, গত ১ মাসে স্থানীয় সংসদ সদস্য দিপু ভুঁইয়ার নির্দেশনায় ও সর্বসাধারণের সহযোগিতায় বিপুল পরিমাণ মাদকসহ শতাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও মাদক কারবারিদের সঙ্গে সখ্যতা থাকায় আমাদের ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক কোনো ছাড় দেওয়া হবে না।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেন, আমার অনেকগুলো প্রতিশ্রুতির মাঝে মাদক নির্মূলও ছিল। সে লক্ষ্যে আমি প্রশাসন ও আমার নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছি। বেশ ভালো সাড়া পেয়েছি। বিগত আওয়ামী ফ্যাসিস্টের এমপি আমাদের রূপগঞ্জবাসীর মাঝে মাদক এমনভাবে ছড়িয়ে দিয়েছে, যা আমাদের সমাজকে নষ্টের দারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, আমি যতোদিন রূপগঞ্জবাসীর সেবায় নিয়োজিত থাকবো ততোদিন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে। আমি রূপগঞ্জের মানুষের কাছে অনুরোধ করবো আপনারা সবাই সহযোগিতা করলে মাদকমুক্ত করতে পারব রূপগঞ্জকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X