

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা এখানে উপস্থিত আছেন সকল নেতাদের কাছে অনুরোধ থাকবে, ঐক্যবদ্ধভাবে যেভাবে অতীতে আমরা কাজ করেছি, সকল বিভেদ, দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে চাই।
মঙ্গলবার (২৪ মার্চ) ১২টায় নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোর জেলা পরিষদের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপির নেতারা।